Fun Post: গুলিস্তানে Shopping!






গুলিস্তান আসলে ব্ল্যাক ম্যাজিকের তীর্থস্থান৷

একটা প্যান্ট কিনছিলাম। নিজের হাতে মেপে দেখছি। কোমর ঠিকঠাক। কালার ব্লু। আমার পছন্দের৷ ব্র‍্যান্ড জ্যাক এন্ড জোনস। অরিজিন্যাল৷ একদম নতুন।

বাসায় এসে ট্রায়াল দিয়ে দেখি রা'নের উপরে প্যান্ট আর ওঠে না৷ হুক নাই। জিপার নষ্ট৷ কালার হয়ে গেছে কালো।

পরেরদিন আরেকটা কিনতে গেলাম৷ এবার আর মাপামাপির রিস্কেই যাইনি৷ লোক লজ্জা ভুলে রাস্তার উপর একদম ট্রায়াল দিয়ে কিনেছি৷

বাসায় এনে ট্রায়াল দিয়ে দেখি, প্যান্টের ভেতর আমার মত ২ জন ঢুকতে পারবে৷ এক পা বড়, এক পা ছোট৷


Comments