বাংলাদেশে ঈদ-উল-ফিতর ২০২৬ কবে?


প্রতি বছরের মতন আবারো ফিরে এলাম ঈদের পূর্বাভাস নিয়ে। সবার কাছে আন্তরিক ভাবে দুঃখিত এবার জানাতে কিছুটা বিলম্ব হওয়াতে। ইতোমধ্যে এর জন্য অনেকে আমাকে ইনবক্স বা অন্যান্য মাধ্যমে ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে জানতে চেয়েছেন। সেজন্যই এই পোস্ট।

এবার চাঁদের অবস্থান বিবেচনা এবং অন্যান্য সকল বৈজ্ঞানিক দিক বিবেচনায় বলা যায় যে এবার ১৯শে মার্চ, ২০২৬ অর্থাৎ ২৯শে রমজান, ১৪৪৭ -এ বাংলাদেশের আকাশে চাঁদ দেখতে পাওয়ার সম্ভবনা নেই বললেই চলে।

এর অর্থ এবার বাংলাদেশে ৩০টি রোজা পালিত হবে ইনশ শা আল্লাহ। ঈদ-উল-ফিতর তাই পালিত হবে ২১শে মার্চ, ২০২৬ ইং শনিবার -এ ইনশ শা আল্লাহ। 

তবে সবকিছুই আল্লাহ এর ইচ্ছায় পরিচালিত হয়। তিনি চাইলে তাই সবই সম্ভব। আমরা শুধু বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ দিয়ে কিছুটা ধারণা করতে পারি মাত্র।



Comments