ফেসবুকে সবার সুন্দর সুন্দর '1980s' এর ভিনটেজ ছবি দেখে আমারও খুব শখ জাগলো! ভাবলাম, আমি আর বাদ যাই কেন? আমিও ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে একটা বানাই! 

কিন্তু রেজাল্ট দেখে তো আমার চক্ষু চড়কগাছ!
সবার ছবিতে সবাই কেমন সুন্দর স্মার্ট, হিরো-হিরোইন লাগছে, আর আমার ছবি আসলো একদম খাঁটি জংলীর মতো! 

সবার ছবিতে সবাই কেমন সুন্দর স্মার্ট, হিরো-হিরোইন লাগছে, আর আমার ছবি আসলো একদম খাঁটি জংলীর মতো! 

আমি তো গভীর চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কী? সবার এত সুন্দর ছবি আসে, আর আমার বেলায় এমন কেন? 

পরে অনেকক্ষণ গবেষণা করে বের করলাম যে আমি AI কাকুকে প্রম্পট দিয়েছিলাম, "ইয়ো কাকু, আমার একটা ৮০ সালের ছবি বানিয়ে দাও তো!" 

AI কাকুও খুব বাধ্যগতভাবে '১৯৮০' এর বদলে আমাকে একদম খ্রিস্টাব্দ '৮০' সালের (Year 80 AD) ছবি বানিয়ে দিয়েছে! 


Comments
Post a Comment